তিব্বে নববী- বিশ্বনবীর চিকিৎসা বিধান pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; প্রিন্সিপাল হাফেজ নযর আহমদ লিখিত বই তিব্বে নববী- বিশ্বনবীর চিকিৎসা বিধান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তিব্বে নববী- বিশ্বনবীর চিকিৎসা বিধান pdf

লেখকপ্রিন্সিপাল হাফেজ নযর আহমদ
ধরনইসলামী চিকিৎসা
ভাষাবাংলা
প্রকাশকহক লাইব্রেরী
প্রকাশকালজুন ১৯৯৭
পৃষ্ঠা২৩৭
ফাইল সাইজ১০.২ MB
ফাইল টাইপPDF

হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতিটি বাণীই ছিল অসাধারণ প্রজ্ঞায় পূর্ণ। প্রথমতঃ তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরণাপ্রাপ্ত না হয়ে কথা বলতেন না; দ্বিতীয়তঃ মানব সৃষ্টির প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত বিস্তৃত সকল জ্ঞানই তাঁকে দেওয়া হয়েছিল। এ কারণে নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের স্বাস্থ্যবিধান সম্পর্কিত বাক্য এবং পরামর্শগুলিও স্বাস্থ্যবিজ্ঞানের একটা অতুলনীয় রত্নভান্ডার রূপে পরিগণিত হয়ে থাকে।

তিব্ব বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত হাদীসগুলি সাহাবায়ে কেরামের যুগ থেকেই সংগৃহীত ও বিশ্লেষিত হয়েছে। হিজরীর দ্বিতীয় ও তৃতীয় শতকে মুসলিম জ্ঞান- তাপসগণ পদার্থ বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞান গবেষণা ও গ্রীক বিজ্ঞানের অনুবাদ করার কালেও তিব্ব সম্পর্কিত হাদীসগুলি তুলানামূলকভাবে ব্যাখ্যা করেছেন। স্পেনে মুসলিম বিজ্ঞানচর্চার চরম উন্নতির যুগেও অন্যান্য বিষয়াদির পাশাপাশি তিব্বুন নববী বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত হাদীসগুলি ব্যাপকভাবে বিশ্লেষিত হয়েছে।

অতি আধুনিক কালেও মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা অনুষদের পক্ষ থেকে তিব্ব সম্পর্কিত হাদীসগুলি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাথে তুলনামূলকভাবে বিশ্লেষিত হয়েছে। সেই মূল্যবান অভিসন্ধর্ভটি আরবী ভাষায় দু’খন্ডে প্রকাশিত হয়ে ইদানিং কালে সারা বিশ্বে বিশেষতঃ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক আলোড়না সৃষ্টি করেছে। আমার জানা মতে এদেশের একজন স্বনামধন্য চিকিৎসক মরহুম ডাক্তার এস, জি, এম চৌধুরী উক্ত আরবী বইটির বাংলা অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিব্বে নববী সম্পর্কে প্রাচীন কাল থেকেই আরবী ফাসী উর্দূ ভাষায় অসংখ্য বই- পুস্তক সংকলিত হয়েছে। এসব প্রামাণ্য গ্রন্থগুলির মধ্যে প্রখ্যাত হাদীস তত্ত্ববিদ ইবনে কাইয়োমের তিব্বুন ‘নববী পৃথিবীর বহু ভাষায় অনূদিত হয়েছে। সে গ্রন্থ অবলম্বন করেই করাচীস্থ মদীনাতু-তিব্ব-এ একটি উচ্চতর গবেষণা কর্ম পরিচালিত হচ্ছে। বর্তমান গ্রন্থটি লাহোরস্থ শিবলী কলেজের প্রিন্সিপ্যাল জনাব হাফেজ নযর আহমদ কর্তৃক সংকলিত।

তিব্বে নববী- বিশ্বনবীর চিকিৎসা বিধান pdf

আরো বই ডাউনলোড করুন

সিক্রেট মিশন মোসাদ স্টোরিজ pdf

ফাযায়েলে সাদাকাত pdf

হযরত ইমাম হাসান রাঃ ও হযরত ইমাম হোসাইন রাঃ pdf

খাদিজা রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা pdf

ইমাম বুখারী রহঃ pdf

মন্তব্য করুন