বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা হাবীবুর রহমান লিখিত বই লামিয়াতুল মুজিযাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মাওলানা হাবীবুর রহমান |
| ধরণ | কাফিয়া |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিয়া কুতুবখানা |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ১৪৮ |
| ফাইল সাইজ | ৫ MB |
| ফাইল টাইপ |
হামদ ও সালাতের পর রাসূল-এর একশত মু’জিযা সম্বলিত কবিতা আকারে লিখিত ‘লামিয়াতুল মু’জিযাত’ গ্রন্থটির নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বাংলাদেশসহ বিশ্বের প্রায় মাদরাসায় এটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা ভাষাভাষি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরাসরি বঙ্গানুবাদ, শব্দ-বিশ্লেষণ, বাক্য-বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ঘটনা সম্বন্ধে জ্ঞাত হওয়া কঠিন ব্যাপার, তাই সহজবোধ করার নিমিত্তে এটার বঙ্গানুবাদ, শব্দ-বিশ্লেষণ, বাক্য-বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ঘটনা অত্যন্ত প্রাঞ্জল ও সহজ-সরল ভাষায় বর্ণনা করা হয়েছে। এ জাতীয় কিতাব সম্ভবত এটাই প্রথম।
আশা করি আসাতিযা ও শিক্ষার্থীদের জন্য খুবই ফলপ্রসূ হবে। আল্লাহ তা’আলা অধমের এ ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। পরিশেষে এ কাজে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষত মাওলানা মুহাম্মদ মোস্তফা সাহেব এম. এম. (স্বত্বাধিকারী, ইসলামিয়া কুতুবখানা- ঢাকা) যাঁর বিশেষ অনুপ্রেরণা ও সুপরামর্শ আমাকে সাহস যুগিয়েছে। আল্লাহ তা’আলা তাঁকে উত্তম প্রতিদান প্রদান করুন। কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্করণে তা শুধরে দিতে জোর প্রচেষ্টা চালানো হবে ইনশাআল্লাহ!
সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ তা’আলার জন্য নির্দিষ্ট, যাঁর অনুগ্রহে সমগ্র বস্তু পরিপূর্ণ হয়। আর ঐ রাসূল-এর উপর সর্বদা সালাত ও সালাম বর্ষিত হোক, যিনি সমস্ত বিশ্বজগতের সৃষ্টির কারণ এবং সমগ্র জাতির সরদার এবং তাঁর আত্মীয়-স্বজন ও সহচরগণের উপরও সালাত ও সালাম বর্ষিত হোক, যাঁরা তাঁদের সকল প্রচেষ্টাকে ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করেছেন এবং পুণ্য অর্জনে প্রতিযোগিতা করে গেছেন।
লামিয়াতুল মুজিযাত pdf
আরো বই ডাউনলোড করুন
প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf
কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf
কুরআনের আয়নায় বিম্বিত রাসুল (সঃ) pdf
৩৬৫ দিনের ডায়েরী: কুরআন, হাদিস ও দু’আ pdf
