ইহুদি জাতির ইতিহাস বই pdf free download – আব্দুল্লাহ ইবনে মাহমুদ

বিসমিল্লাহির রহমানির রহিম; আব্দুল্লাহ ইবনে মাহমুদ লিখিত বই ইহুদি জাতির ইতিহাস এর pdf ফাইল free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইহুদি জাতির ইতিহাস বই pdf free download - আব্দুল্লাহ ইবনে মাহমুদ

লেখকআব্দুল্লাহ ইবনে মাহমুদ
ধরণইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকছায়াবীথি প্রকাশনী
প্রকাশকালফেব্রুয়ারি ২০২২
পৃষ্ঠা৩২৬
ফাইল সাইজ৩৯.৭ MB
ফাইল টাইপPDF

লেখকের কথা: আমি যখন ইহুদী জাতির ইতিহাস নিয়ে লেখা শুরু করি, তখন সম্ভবত ২০১৫ সাল। লেখালেখির শুরুটা ফেসবুকে, এর পাশাপাশি আরও কিছু বিষয় নিয়ে লিখছিলাম, সেটা নিয়েও বই করা হয়েছে সম্পূর্ণ করবার পর। লেখালেখি ইউনিভার্সিটি লাইফে শুরু করলেও আগ্রহটা জন্মে আরও আগে। সেই কলেজ থেকে।

গল্প আর কাহিনী জানতে আমার আগ্রহের শেষ নেই কখনও। ধর্মীয় প্রচলিত ঘটনাগুলো জানবার পর তৃষ্ণা মেটাবার জন্য, আরও বুঝবার জন্য আমি তাফসিরের কথাগুলোও শেষ করে ফেলি। এরপর বুঝতে পারলাম, এ কাহিনীগুলো পুরোপুরি বুঝতে হলে, আমাকে আরও পেছনে তাকাতে হবে। তাই ইহুদী, খ্রিস্টান ও ইসলাম- এ তিন সেমিটিক ধর্মের সমস্ত ঘটনা বুঝবার জন্য বাইবেলও পড়ে ফেলি, আর সাথে সেগুলোর ব্যাখ্যাও। সত্যি সত্যি, অনেক কিছুর অর্থই নতুন করে চোখে ধরা পড়লো।

তবে পুরোনো লেখনি পড়তে গিয়ে আবিষ্কার করলাম, আরবি পড়তে পারলেও অনেক কিছুই হিব্রু উচ্চারণে থাকায় আমি সেগুলো বুঝতে পারছিলাম না। তাই কষ্ট করে হলেও হিব্রু লিখতে-পড়তেও শিখে নিলাম, না হলে অনুভব হচ্ছিল যে আমি নিজেই যে জিনিস বুঝতে পারছি না, সেটা মানুষকে কী করে জানাবো?

লেখা শুরুর সময়ও জানতাম না যে, এটা একদিন বই আকারে বের করা যাবে। লিখতে শুরু করেছিলাম এ আশা নিয়ে যে, যতদিন পারি ধারাবাহিকভাবে লিখতে থাকি, দেখাই যাক না, কতদূর পর্যন্ত যেতে পারি। অবশেষে যীশু খ্রিস্ট পর্যন্ত এ বইটি লিখে ইতি টানতে পারলাম। প্রকাশও করে ফেললাম। আল্লাহর অশেষ রহমতে বইটি খুবই পাঠকপ্রিয়তা অর্জন করে, যার ফলে বইটির সিকুয়েল নিয়েও কাজ করার সৌভাগ্য হলো।

ইহুদি জাতির ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ pdf

নূরানী কোরআন শরীফ pdf

এসো কুরআন শিখি pdf

সানজাক ই উসমান pdf

আল আদাবুল মুফরাদ pdf

Scroll to Top